জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে আইনশৃঙ্খলা ও সামাজিক অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটে যানজট নিরসনের পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, চুরি, কিশোর গ্যাং, ধর্ষণ, ইভটিজিং, অবৈধ বালুমহল, পতিতাবৃত্তি ও লাইসেন্স সংক্রান্ত দালালির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও কার্যকর ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার ( ১৩ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে  জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। জয়পুরহাট-১ আসনের এমপি মো. ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, যানজট ও সামাজিক অপরাধ সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এসব সমস্যা মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বক্তারা জনদুর্ভোগ কমানো, সামাজিক অপরাধ দমন এবং সুশাসন প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব জয়পুরহাট গড়ে তুলতে প্রশাসন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। সভা থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে আইনশৃঙ্খলা ও সামাজিক অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

জয়পুরহাটে যানজট নিরসনের পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, চুরি, কিশোর গ্যাং, ধর্ষণ, ইভটিজিং, অবৈধ বালুমহল, পতিতাবৃত্তি ও লাইসেন্স সংক্রান্ত দালালির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও কার্যকর ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার ( ১৩ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে  জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। জয়পুরহাট-১ আসনের এমপি মো. ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, যানজট ও সামাজিক অপরাধ সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এসব সমস্যা মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বক্তারা জনদুর্ভোগ কমানো, সামাজিক অপরাধ দমন এবং সুশাসন প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব জয়পুরহাট গড়ে তুলতে প্রশাসন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। সভা থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত