জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

প্রিয় দলের রঙে রাঙাতে প্রস্তুতি, হিলির খেলাঘরে সমর্থকদের ঢল

ছবি- প্রতিনিধি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আজ বৃহস্পতিবার (১১ জুন) পর্দা উঠছে বহুল প্রতীক্ষিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের। বিশ্বকাপকে ঘিরে দিনাজপুরের হিলিজুড়ে বইছে ফুটবল উৎসবের হাওয়া। প্রিয় দলকে সমর্থন জানাতে স্থানীয় বিভিন্ন খেলাধুলার সামগ্রীর দোকান ও খেলাঘরে ভিড় করছেন ফুটবলপ্রেমীরা।

বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগালসহ জনপ্রিয় দলগুলোর জার্সির চাহিদা বেড়েছে কয়েকগুণ। সমর্থকরা শুধু জার্সিই নয়, কিনছেন পতাকা, হেডব্যান্ড, ক্যাপ ও বিভিন্ন ধরনের সমর্থনসামগ্রী। প্রিয় দলের রঙে নিজেদের সাজিয়ে খেলা উপভোগের প্রস্তুতি নিচ্ছেন তারা।

হিলি বাজারের বিভিন্ন খেলাঘর ঘুরে দেখা যায়, সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই আছে। বিশেষ করে কিশোর ও তরুণদের উপস্থিতি বেশি চোখে পড়ছে। অনেকেই বন্ধুদের সঙ্গে দলবেঁধে এসে পছন্দের দলের জার্সি কিনছেন।

দোকানগুলোতে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সির চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিশ্বকাপকে কেন্দ্র করে খেলাঘর মালিকদের মধ্যেও দেখা দিয়েছে বাড়তি ব্যস্ততা। ক্রেতাদের চাহিদা মেটাতে আগেভাগেই বিভিন্ন দেশের জার্সি ও সমর্থনসামগ্রী মজুত করেছেন তারা। বিক্রিও হচ্ছে আশানুরূপ।

ফুটবলপ্রেমীদের মতে, বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি এক আবেগের নাম। আর সেই আবেগকে আরও রঙিন করে তুলতেই প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে খেলা উপভোগ করতে চান তারা। বিশ্বকাপের উদ্বোধনী বাঁশি বাজার আগেই তাই হিলির খেলাঘরগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

প্রিয় দলের রঙে রাঙাতে প্রস্তুতি, হিলির খেলাঘরে সমর্থকদের ঢল

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আজ বৃহস্পতিবার (১১ জুন) পর্দা উঠছে বহুল প্রতীক্ষিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের। বিশ্বকাপকে ঘিরে দিনাজপুরের হিলিজুড়ে বইছে ফুটবল উৎসবের হাওয়া। প্রিয় দলকে সমর্থন জানাতে স্থানীয় বিভিন্ন খেলাধুলার সামগ্রীর দোকান ও খেলাঘরে ভিড় করছেন ফুটবলপ্রেমীরা।

বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগালসহ জনপ্রিয় দলগুলোর জার্সির চাহিদা বেড়েছে কয়েকগুণ। সমর্থকরা শুধু জার্সিই নয়, কিনছেন পতাকা, হেডব্যান্ড, ক্যাপ ও বিভিন্ন ধরনের সমর্থনসামগ্রী। প্রিয় দলের রঙে নিজেদের সাজিয়ে খেলা উপভোগের প্রস্তুতি নিচ্ছেন তারা।

হিলি বাজারের বিভিন্ন খেলাঘর ঘুরে দেখা যায়, সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই আছে। বিশেষ করে কিশোর ও তরুণদের উপস্থিতি বেশি চোখে পড়ছে। অনেকেই বন্ধুদের সঙ্গে দলবেঁধে এসে পছন্দের দলের জার্সি কিনছেন।

দোকানগুলোতে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সির চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিশ্বকাপকে কেন্দ্র করে খেলাঘর মালিকদের মধ্যেও দেখা দিয়েছে বাড়তি ব্যস্ততা। ক্রেতাদের চাহিদা মেটাতে আগেভাগেই বিভিন্ন দেশের জার্সি ও সমর্থনসামগ্রী মজুত করেছেন তারা। বিক্রিও হচ্ছে আশানুরূপ।

ফুটবলপ্রেমীদের মতে, বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি এক আবেগের নাম। আর সেই আবেগকে আরও রঙিন করে তুলতেই প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে খেলা উপভোগ করতে চান তারা। বিশ্বকাপের উদ্বোধনী বাঁশি বাজার আগেই তাই হিলির খেলাঘরগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত