জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবি সীমান্তে পুশইন রুখতে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

বাংলাদেশ - ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক পুশইন, সীমান্ত আইন অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণ রুখতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সোমবার বিকেলে শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরীর।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। 

এসময় উপস্থিত ছিলেন হাটখোলা বিওপি কমান্ডার সুবেদার মোতালেব হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, সীমান্তের সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের বর্ডারের নিরাপত্তা সদস্য বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অত্যন্ত সাহসী ও আন্তরিকতার সাথে মোকাবেলা করছে। আপনারা সীমান্ত এলাকায় যারা বসবাস করেন আপনাদের আতংকিত হওয়ার কোন কারণ নেই। তবে সীমান্ত এলাকার সমস্যা গুলো এককভাবে সমাধান করা সম্ভব নয়, সেক্ষেত্রে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে দেখলে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তিনি চোরাচালান পণ্য বহন ও মাদক থেকে সকলকে বিরত থাকার আহবান জানান তিনি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পাঁচবিবি সীমান্তে পুশইন রুখতে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ - ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক পুশইন, সীমান্ত আইন অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণ রুখতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সোমবার বিকেলে শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরীর।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। 

এসময় উপস্থিত ছিলেন হাটখোলা বিওপি কমান্ডার সুবেদার মোতালেব হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, সীমান্তের সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের বর্ডারের নিরাপত্তা সদস্য বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অত্যন্ত সাহসী ও আন্তরিকতার সাথে মোকাবেলা করছে। আপনারা সীমান্ত এলাকায় যারা বসবাস করেন আপনাদের আতংকিত হওয়ার কোন কারণ নেই। তবে সীমান্ত এলাকার সমস্যা গুলো এককভাবে সমাধান করা সম্ভব নয়, সেক্ষেত্রে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে দেখলে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তিনি চোরাচালান পণ্য বহন ও মাদক থেকে সকলকে বিরত থাকার আহবান জানান তিনি।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত