জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

ছবি-সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুস্পৃষ্ট হয়ে মোঃ আনারুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

গতকাল শনিবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার আওলাই ইউনিয়নের কাঁকড়া পিংলু গ্রামের নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের উমেদ আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আনারুল ইসলাম নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হলে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুস্পৃষ্ট হয়ে মোঃ আনারুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

গতকাল শনিবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার আওলাই ইউনিয়নের কাঁকড়া পিংলু গ্রামের নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের উমেদ আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আনারুল ইসলাম নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হলে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত