জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় বিভিন্ন মামলায় ৫ জন গ্রেপ্তার,ও মাদক সেবনে একজনের কারাদণ্ড

ছবি-সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে। 

শুক্রবার (৫ জুন) দিনব্যাপী পরিচালিত অভিযানে মাদক মামলায় ২ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ জন আসামিকে আটক করা হয়। এছাড়া মাদক সেবনের দায়ে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দুপচাঁচিয়া উপজেলার তালুচ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে আব্দুস সালাম মণ্ডল শিকদার (৪০)কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে আরও ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

এদিকে, পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকেগ্রেপ্তার করে। তারা হলেন,দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহরের হোসেন আলী মণ্ডল (২৪) এবং মণ্ডলপাড়া এলাকার ফাতেমা জিন্নাহ।

অপরদিকে, মাদকবিরোধী অভিযানে দুই মাদক বিক্রেতা কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন সাহিদা ওরফে ধলি (৫৬) ও আহসান হাবীব (৩৬)। তাদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানান, সাহিদা ওরফে ধলির বিরুদ্ধে পূর্বে ৬টি এবং আহসান হাবীবের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ওসি তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় বিভিন্ন মামলায় ৫ জন গ্রেপ্তার,ও মাদক সেবনে একজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে। 

শুক্রবার (৫ জুন) দিনব্যাপী পরিচালিত অভিযানে মাদক মামলায় ২ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ জন আসামিকে আটক করা হয়। এছাড়া মাদক সেবনের দায়ে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দুপচাঁচিয়া উপজেলার তালুচ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে আব্দুস সালাম মণ্ডল শিকদার (৪০)কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে আরও ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

এদিকে, পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকেগ্রেপ্তার করে। তারা হলেন,দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহরের হোসেন আলী মণ্ডল (২৪) এবং মণ্ডলপাড়া এলাকার ফাতেমা জিন্নাহ।

অপরদিকে, মাদকবিরোধী অভিযানে দুই মাদক বিক্রেতা কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন সাহিদা ওরফে ধলি (৫৬) ও আহসান হাবীব (৩৬)। তাদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানান, সাহিদা ওরফে ধলির বিরুদ্ধে পূর্বে ৬টি এবং আহসান হাবীবের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ওসি তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত