টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁর মান্দা উপজেলার ১০ পরিবার ও আহত ৫ পরিবারের মাঝে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির খন্দকার মো: আব্দুর রাকিব, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সংগঠনটির নওগাঁ জেলা শাখার সভাপতি মো: নাছির উদ্দীনসহ জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দেশের সকল সড়ক আজও নিরাপদ না। সড়কে অব্যবস্থাপনায় নিরাপদে বাড়ি ফেরা বা গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছেন। প্রতিবছর ঈদে বাড়ি ফেরা মানুষ ফিরে লাশ হয়ে। আর এই দুর্ঘটনার স্বীকার হয় সব থেকে বেশি শ্রমিকরা। বর্তমান সরকারের মন্ত্রীরা সড়কের অব্যবস্থাপনাকে সুশৃংখল করতে পারেনি। যার ফলে একের পর এক সড়কে প্রাণ ধরঝে। বর্তমান সরকার সামনের দিনে সড়ক নিরাপদে কার্যকরী ভূমিকা রাখার আহবান জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সব সময় শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামনের দিনে শ্রমিক সংগঠন হিসেবে সকল শ্রমিকের নিরাপত্তা এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে সংগঠনটি।
অনুষ্ঠানে নিহত প্রত্যেকটি পরিবারকে ১০ হাজার টাকা এবং আহত পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন