জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

হিলিতে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল

হিলিতে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল
ছবি- প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ২০২৬ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ব্রাজিল জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে উপজেলা গেট এলাকা থেকে বিশাল ব্রাজিলের পতাকা নিয়ে মিছিলটি বের করা হয়। মিছিলটি হিলির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শতাধিক সমর্থক ব্রাজিলের জার্সি ও পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় ব্যান্ড পার্টি ও সাউন্ড সিস্টেমের তালে তালে নাচ-গান এবং বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমর্থকদের আনন্দ-উল্লাস দেখতে সড়কের দুই পাশে উৎসুক মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়।

মিছিল শেষে ব্রাজিল সমর্থকরা বলেন, ব্রাজিলের প্রতি ভালোবাসা থেকেই তারা নিজেদের অর্থ ব্যয় করে দূর-দূরান্ত থেকে এই আয়োজনে অংশ নিয়েছেন। তারা আশা প্রকাশ করে বলেন, অতীতের মতো এবারও ব্রাজিল বিশ্বকাপে সাফল্য অর্জন করবে এবং শিরোপা জয়ের লড়াইয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে।

এ সময় তারা নিজেদের প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন ও ভালোবাসার কথা তুলে ধরে বিশ্বকাপে দলের সাফল্য কামনা করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

হিলিতে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ২০২৬ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ব্রাজিল জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে উপজেলা গেট এলাকা থেকে বিশাল ব্রাজিলের পতাকা নিয়ে মিছিলটি বের করা হয়। মিছিলটি হিলির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শতাধিক সমর্থক ব্রাজিলের জার্সি ও পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় ব্যান্ড পার্টি ও সাউন্ড সিস্টেমের তালে তালে নাচ-গান এবং বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমর্থকদের আনন্দ-উল্লাস দেখতে সড়কের দুই পাশে উৎসুক মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়।

মিছিল শেষে ব্রাজিল সমর্থকরা বলেন, ব্রাজিলের প্রতি ভালোবাসা থেকেই তারা নিজেদের অর্থ ব্যয় করে দূর-দূরান্ত থেকে এই আয়োজনে অংশ নিয়েছেন। তারা আশা প্রকাশ করে বলেন, অতীতের মতো এবারও ব্রাজিল বিশ্বকাপে সাফল্য অর্জন করবে এবং শিরোপা জয়ের লড়াইয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে।

এ সময় তারা নিজেদের প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন ও ভালোবাসার কথা তুলে ধরে বিশ্বকাপে দলের সাফল্য কামনা করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত