জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

রাণীনগরে বাড়ি ফেরার পথে দুই যুবকের চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে ছুরিকাঘাত, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ছবি- সংগৃহীত

নওগাঁর রাণীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুই যুবকের চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল খালেক মন্ডল (৪০) নামে মোটরসাইকেল আরোহী যুবক আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গী সাহাবুল হোসেন (৩২)।

আহত আব্দুল খালেক মন্ডল উপজেলার খাগড়া গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে ও সাহাবুল একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে। রোববার রাত আনুমানিক সাড়ে ১২টা দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের খলিশাকুড়ি মোড় নামক ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত সাহাবুল হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে আব্দুল খালেক মন্ডলের মোটরসাইকেল যোগে খালেক ও সাহাবুল একসাথে উপজেলার রাতোয়াল গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যান। সেখান থেকে রাত আনুমানিক ১২টার দিকে বাড়ি ফেরার সময় রাণীনগর-আবাদপুকুর মহাসড়কের করজগ্রাম পার হয়ে খলিশাকুড়ির মোড় এলাকায় ব্রিজের নিকট পৌঁছলে প্র¯্রাব করার জন্য মোটরসাইকেলের গতি কমানোর সাথে সাথে দুর্বৃত্তরা তাদের গাড়ির সামনে আসে। এ সময় খালেক ও সাহাবুলের চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে পকেট থেকে প্রায় ১১ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এরপর মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ধস্তা-ধস্তির একপর্যায়ে খালেকের পেটে দুর্বৃত্তরা একাধিকবার ছুরিকাঘাত করে। এ সময় খালেককে রক্ষা করতে গিয়ে সাহাবুলও হাতে ছুরিকাঘাাতের শিকার হন এবং তাকে মারধর করা হয়। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খালেকের পেটের কিছুটা নাড়ি-ভুরি বের হয়ে যায়।

এ সময় সড়ক দিয়ে একটি গাড়ি আসলে গাড়ির আলো দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুত্বর আহত অবস্থায় খালেককে উদ্ধার করে কোন রকমে মোটরসাইকেল তুলে নিয়ে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাহাবুল হোসেন আরও জানান, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে ৬ থেকে ৭ জন ছিল। আমার কাছে থাকা ১১হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। কিন্তু খালেক মন্ডলের জ্ঞান না ফেরায় তার কাছ থেকে কোন টাকা নিয়েছে কিনা জানা যায়নি। এছাড়া আদৌ তারা ছিনতাইকারী ছিল নাকি পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা করেছে তা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না।

এ ব্যাপারে রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই জুলফিকার বলেন, আহতরা চিকিৎসাধীন থাকায় থানায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনাটি সুষ্ঠুভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রাণীনগরে বাড়ি ফেরার পথে দুই যুবকের চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে ছুরিকাঘাত, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত