জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় জমিজমা–সংক্রান্ত পূর্ববিরোধের জেরে মাসুম হোসেন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তিলকপুর হাটের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুম হোসেন নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে মাসুম হোসেনের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে তিলকপুর হাটের জিরো পয়েন্ট এলাকায় প্রতিপক্ষ শিবলু রহমানসহ কয়েকজনের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা মাসুমের ওপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মাসুমকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের স্বজনদের দাবি, শিবলু ও তার বাবার বিরুদ্ধে মাসুমের পরিবারের আরো দুইজনকে হত্যা করে। যে ঘটনায় এখনো হত্যা মামলা বিচারাধীন।
তিলকপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য ইয়াছিন আলী (নান্নু) বলেন, জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই বিরোধ হতো। শেষ পর্যন্ত সেই বিরোধ হত্যাকাণ্ডে গড়াল। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
নিহতের মা রুমি আক্তার বলেন, “আমার ছেলেকে কেন হত্যা করা হলো, আমি এর বিচার চাই। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের ফাঁসি চাই।”
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার আওতায় হলেও নিহত ও অভিযুক্তদের বাড়ি নওগাঁ সদর এলাকায়। নিহতের মরদেহ বর্তমানে নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শিবলুর বাবা গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন