জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি- প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আব্দুর রাজ্জাক (৫২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) সন্ধায় উপজেলার ভাবিচা ইউনিয়নের ভালাতৈড় এলাকার আশেকপুর রোডের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক উপজেলার পাঁচড়া দিঘীপাড়া গ্রামের মৃত মফেলের ছেলে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুরে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আব্দুর রাজ্জাক (৫২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) সন্ধায় উপজেলার ভাবিচা ইউনিয়নের ভালাতৈড় এলাকার আশেকপুর রোডের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক উপজেলার পাঁচড়া দিঘীপাড়া গ্রামের মৃত মফেলের ছেলে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত