জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ এ-র ৭৬ বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপন

ছবি- প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে জাতীয় দৈনিক সংবাদ এর ৭৬ বছরে পদার্পণ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

১৭ই মে (রবিবার) দুপুর সাড়ে ১২ টায় স্থানীয় সংবাদ পরিবারের আয়োজনে বদলগাছী উপজেলা প্রতিনিধির নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জার গিফারীর সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি সহিদুল ইসলাম দবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এমপি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু প্রমুখ।

প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, দৈনিক সংবাদ দেশের সাংবাদিকতার ইতিহাসে একটি বিশ্বাস ও বস্তুনিষ্ঠতার নাম। সংবাদ পত্রিকাটি দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে তাঁদের কর্তব্য পালন করে আসছে বলেই আজও মানুষের আস্থার প্রতীক হয়ে আছে। 

তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও জনদুর্ভোগ তুলে ধরার পাশাপাশি উন্নয়ন ও সম্ভাবনার সংবাদও মানুষের সামনে তুলে ধরতে হবে। তরুণ সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও মানবিক সাংবাদিকতায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সংবাদ এর বদলগাছী উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগর তার স্বাগত বক্তব্যের মাধ্যমে সংবাদ পত্রিকা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন এনং ডিজিটাল পর্দার মাধ্যমে সংবাদের একটি ভিডিও ফুটেজ প্রদর্শন করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ রানা ও সম্পাদক নুর ইসলাম, উপজেলা স্কাউট এর সাধারন সম্পাদক লিটন হোসেন, দেউলিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, গোবরচাপাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদসহ জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।

পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য শেষে অতিথিদের নিয়ে কেক কেটে দৈনিক সংবাদ এ-র ৭৬ তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ এ-র ৭৬ বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপন

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত