জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নিয়ামতপুরে ধারের ১০০ টাকা নিয়ে বিরোধে যুবক খুন

ছবি- সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে মাত্র ১০০ টাকা নিয়ে বিরোধে সুনীল পাহান (৪০) নামে এক আদিবাসী যুবককে খুন করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের কাঁকসা গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত সুনীল কাকসা গ্রামের বগা পাহানের ছেলে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত প্রসেনজিৎ কুমার পলাতক রয়েছেন।  প্রসেনজিৎ মান্দা উপজেলার কালাচিতা গ্রামের বাসিন্দা। তিনি কাকসা গ্রামে শ্বশুর বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। 

স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সুনীল প্রসেনজিতের কাছ থেকে ১০০ টাকা ধার নিয়েছিল। অনেক দিন পর তা ফেরত দেয়নি সুনীল।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সুনীল প্রসেনজিতের বাড়িতে চোলাই মদ পান করতে যায়। সেখানে দুজনেই মদ পান করেন। নেশা করে বাড়িতে ফেরার সময় প্রসেনজিৎ সুনীলের কাছ থেকে ধারের টাকা ফেরত চান। ধারের টাকা চাওয়া দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে প্রসেনজিৎ বাশ দিয়ে সুনীলের মাথায় আঘাত করলে সুনিল মাটিতে লুটিয়ে পড়ে। পরে খবর পেয়ে সুনীলের বাড়ির লোকজন ও গ্রামবাসী তাঁকে উদ্ধার করে পাশ্ববর্তী চাপাইনবয়াবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রাত ১ টার দিকে তাঁর মৃত্যু হয়। 

আজ শুক্রবার সকালে খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত প্রসেনজিৎ পাহান পলাতক রয়েছেন।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ধারের টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে সুনীল পাহান নামে এক যুবকের মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নিয়ামতপুরে ধারের ১০০ টাকা নিয়ে বিরোধে যুবক খুন

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত