জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটের আক্কেলপুরে ধানের ক্ষেত থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় হাত পা বাধা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার  দুপুর ১ টায় উপজেলার তিলকপুর ইউনিয়নের নজোর গ্রামের নিশ্চিন্তা মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টাযর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পায় আক্কেলপুর থানা পুলিশ  ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, মাঠের ভেতরে মাটি চাপ দেওয়া ছিল মরদেহটি। তারপর পরনে ছিল লুঙ্গি এবং নীল ও ঘিয়া রংয়ের গেঞ্জি। বয়স আনুমানিক ৩৮ থেকে ৪২ বছর। তার হাত-পা বাঁধা অবস্থায় রয়েছে। মরদেহটি দুই থেকে তিন দিন আগের হতে পারে।

স্থানীয়রা বলেন, ‘মাঠের মধ্যে একটি মরদেহ পাওয়া গেছে শুনে এসেছি। অত্যন্ত নির্মমভাবে লোকটিকে মারা হয়েছে।

তিলকপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশীদ পিন্টু  বলেন, এলাকাটি ফসলের মাঠ। ‘খবর পেয়ে এসে দেখি লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। লাশ উদ্ধার করা হয়েছে।

তবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।’

আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিচয় সনাক্তের চেস্টা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আক্কেলপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

জয়পুরহাটের আক্কেলপুরে ধানের ক্ষেত থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় হাত পা বাধা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার  দুপুর ১ টায় উপজেলার তিলকপুর ইউনিয়নের নজোর গ্রামের নিশ্চিন্তা মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টাযর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পায় আক্কেলপুর থানা পুলিশ  ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, মাঠের ভেতরে মাটি চাপ দেওয়া ছিল মরদেহটি। তারপর পরনে ছিল লুঙ্গি এবং নীল ও ঘিয়া রংয়ের গেঞ্জি। বয়স আনুমানিক ৩৮ থেকে ৪২ বছর। তার হাত-পা বাঁধা অবস্থায় রয়েছে। মরদেহটি দুই থেকে তিন দিন আগের হতে পারে।

স্থানীয়রা বলেন, ‘মাঠের মধ্যে একটি মরদেহ পাওয়া গেছে শুনে এসেছি। অত্যন্ত নির্মমভাবে লোকটিকে মারা হয়েছে।

তিলকপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশীদ পিন্টু  বলেন, এলাকাটি ফসলের মাঠ। ‘খবর পেয়ে এসে দেখি লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। লাশ উদ্ধার করা হয়েছে।

তবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।’

আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিচয় সনাক্তের চেস্টা করা হচ্ছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত