জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়তে হলে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে- সাংসদ জাহিদুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু বলেছেন, শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই যথেষ্ট নয়; ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়তে হলে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে। তিনি সোমবার বিকালে নওগাঁ সদর উপজেলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজনে বার্ষিক সাহিত্য- সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি আরোও বলেন, তরুণ প্রজন্মকে মাদক এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করছেন আমাদের প্রধানমন্ত্রী। তাই আমাদের শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার উপর গুরুত্ব দিতে হবে। 

বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে সভাপতি জাহাঙ্গীর আলম স্বপনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে  নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু' র সহধর্মিণী হোসনে আরা পঞ্চ, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, নওগাঁ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমি সুপারভাইজার এস. এম ওয়াজেদ আলী,নওগাঁ জেলা ছাত্রদলের আহবায়ক মামুন বিন ইসলাম দোহা, নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি রেজাউল করিম ঝন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব দুলু, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ সহ স্থানীয় গন্যম্যান ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বার্ষিক সাহিত্য- সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়তে হলে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে- সাংসদ জাহিদুল ইসলাম

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু বলেছেন, শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই যথেষ্ট নয়; ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়তে হলে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে। তিনি সোমবার বিকালে নওগাঁ সদর উপজেলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজনে বার্ষিক সাহিত্য- সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি আরোও বলেন, তরুণ প্রজন্মকে মাদক এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করছেন আমাদের প্রধানমন্ত্রী। তাই আমাদের শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার উপর গুরুত্ব দিতে হবে। 

বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে সভাপতি জাহাঙ্গীর আলম স্বপনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে  নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু' র সহধর্মিণী হোসনে আরা পঞ্চ, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, নওগাঁ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমি সুপারভাইজার এস. এম ওয়াজেদ আলী,নওগাঁ জেলা ছাত্রদলের আহবায়ক মামুন বিন ইসলাম দোহা, নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি রেজাউল করিম ঝন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব দুলু, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ সহ স্থানীয় গন্যম্যান ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বার্ষিক সাহিত্য- সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত