জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আত্রাইয়ে অ্যাম্পুল ও হেরোইনসহ আটক ২

আত্রাইয়ে অ্যাম্পুল ও হেরোইনসহ আটক ২
ছবি- প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২২২ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন ও ১.৫০ গ্রাম হেরোইনসহ দু'জনকে আটক করা হয়েছে। 

রোববার (১০ মে) সকালে উপজেলার ভরতেঁতুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে প্রিন্স (২৬)। তার নামে ইতিপূর্বে ৫টি মাদক মামলা ও ১টি মারামারির মামলা রয়েছে। এছাড়া নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে । অন্যদিকে একই গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুর রহমান (৩২)। 

আত্রাই থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস টিম রোববার সকালে ভর তেঁতুলিয়া গ্রামে ঝটিকা অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের দুইজনকে হাতেনাতে আটক করা হয় । এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২২২ পিচ নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন এবং দেড় গ্রাম হেরোইন উদ্ধার করা হয় । 

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি)  আব্দুল করিম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বলবৎ রয়েছে। প্রিন্স ও আব্দুর রহমান এলাকায় একজন চিহ্নিত  মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে  মামলা ও ওয়ারেন্ট রয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে  নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আত্রাইয়ে অ্যাম্পুল ও হেরোইনসহ আটক ২

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২২২ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন ও ১.৫০ গ্রাম হেরোইনসহ দু'জনকে আটক করা হয়েছে। 

রোববার (১০ মে) সকালে উপজেলার ভরতেঁতুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে প্রিন্স (২৬)। তার নামে ইতিপূর্বে ৫টি মাদক মামলা ও ১টি মারামারির মামলা রয়েছে। এছাড়া নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে । অন্যদিকে একই গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুর রহমান (৩২)। 

আত্রাই থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস টিম রোববার সকালে ভর তেঁতুলিয়া গ্রামে ঝটিকা অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের দুইজনকে হাতেনাতে আটক করা হয় । এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২২২ পিচ নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন এবং দেড় গ্রাম হেরোইন উদ্ধার করা হয় । 

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি)  আব্দুল করিম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বলবৎ রয়েছে। প্রিন্স ও আব্দুর রহমান এলাকায় একজন চিহ্নিত  মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে  মামলা ও ওয়ারেন্ট রয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে  নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত