জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

২১ মাস পর নিজ পদে ফিরলেন প্রধান শিক্ষক কবির হোসেন

ছবি- প্রতিনিধি

দীর্ঘ ২১ মাস পর নিজ পদে ফিরলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নিকড়দিঘী নান্দুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন। 

৭ মে বৃহস্পতিবার সকালে তিনি বিদ্যালয়ে প্রবেশ করলে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

জানাযায়, ২০২৪ সালের  ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগে এলাকাবাসী তোপের মুখে পড়েন। একারণে  বিদ্যালয় ছাড়তে বাধ্য হোন তিনি। পরবর্তীতে বিদ্যালয়ের অর্ধকোটি টাকা আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন এলাকাবাসী। প্রধান শিক্ষকের দীর্ঘ অনুপস্থিতিতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। 

প্রধান শিক্ষক বলেন, গত ৫ ই আগস্টের পরে কতিপয় ব্যক্তির দ্বারা মবের স্বীকার হই এবং আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। আমার অনুপস্থিতিতে বিদ্যালয়ের শিকার মান তলানীতে গিয়ে ঠেকেছে। তবে সবার সহযোগিতায় আবারও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার অঙ্গীকার করেন তিনি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

২১ মাস পর নিজ পদে ফিরলেন প্রধান শিক্ষক কবির হোসেন

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

দীর্ঘ ২১ মাস পর নিজ পদে ফিরলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নিকড়দিঘী নান্দুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন। 

৭ মে বৃহস্পতিবার সকালে তিনি বিদ্যালয়ে প্রবেশ করলে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

জানাযায়, ২০২৪ সালের  ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগে এলাকাবাসী তোপের মুখে পড়েন। একারণে  বিদ্যালয় ছাড়তে বাধ্য হোন তিনি। পরবর্তীতে বিদ্যালয়ের অর্ধকোটি টাকা আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন এলাকাবাসী। প্রধান শিক্ষকের দীর্ঘ অনুপস্থিতিতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। 

প্রধান শিক্ষক বলেন, গত ৫ ই আগস্টের পরে কতিপয় ব্যক্তির দ্বারা মবের স্বীকার হই এবং আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। আমার অনুপস্থিতিতে বিদ্যালয়ের শিকার মান তলানীতে গিয়ে ঠেকেছে। তবে সবার সহযোগিতায় আবারও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার অঙ্গীকার করেন তিনি।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত