জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

‘বিশ্বের সেরা ১০০ জন সিইও’ তালিকায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের এমডি বি এম ইউসুফ আলী

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক ম্যাগাজিনে প্রকাশিত ‘বিশ্ব সেরা ১০০ জন সিইও’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্যতম শীর্ষ বীমা প্রতিষ্ঠান পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) , বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী৷ 

আমেরিকার প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন " বিজনেস আমেরিকা ম্যাগাজিন" এর বিশেষ প্রকাশনায়  বিশ্বের সেরা ১০০ জন সিইও’ তালিকা প্রকাশ করেছে৷ 

কোম্পানি সূত্রে জানা যায়, তাঁর নেতৃত্ব, ব্যবস্থাপনা দক্ষতা এবং বীমা খাতে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রমকে সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। 

শরীয়তপুর জেলায় জন্ম নেওয়া বি এম ইউসুফ আলী দেশের বীমা খাতে একটি পরিচিত নাম। তাঁর নেতৃত্বে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি দেশের অন্যতম শীর্ষ বীমা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে৷ 

বীমা বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের স্বীকৃতি দেশের কর্পোরেট খাতের জন্য ইতিবাচক বার্তা বহন করে এবং বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে৷ 

এদিকে, তাঁর এই অর্জনে বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতে বি এম ইউসুফ আলী'র আরও সাফল্য কামনা করা হয়েছে

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

‘বিশ্বের সেরা ১০০ জন সিইও’ তালিকায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের এমডি বি এম ইউসুফ আলী

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক ম্যাগাজিনে প্রকাশিত ‘বিশ্ব সেরা ১০০ জন সিইও’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্যতম শীর্ষ বীমা প্রতিষ্ঠান পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) , বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী৷ 

আমেরিকার প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন " বিজনেস আমেরিকা ম্যাগাজিন" এর বিশেষ প্রকাশনায়  বিশ্বের সেরা ১০০ জন সিইও’ তালিকা প্রকাশ করেছে৷ 

কোম্পানি সূত্রে জানা যায়, তাঁর নেতৃত্ব, ব্যবস্থাপনা দক্ষতা এবং বীমা খাতে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রমকে সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। 

শরীয়তপুর জেলায় জন্ম নেওয়া বি এম ইউসুফ আলী দেশের বীমা খাতে একটি পরিচিত নাম। তাঁর নেতৃত্বে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি দেশের অন্যতম শীর্ষ বীমা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে৷ 

বীমা বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের স্বীকৃতি দেশের কর্পোরেট খাতের জন্য ইতিবাচক বার্তা বহন করে এবং বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে৷ 

এদিকে, তাঁর এই অর্জনে বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতে বি এম ইউসুফ আলী'র আরও সাফল্য কামনা করা হয়েছে

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত