জয়পুরহাটে জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
সোমবার (৪ মে) বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টের পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নবগঠিত কমিটির প্রতি সমর্থন জানান। সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ, সহ-সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেন ও সাংগঠনিক সম্পাদক নাইম ইসলামসহ অন্য নেতারা।
বক্তারা বলেন, নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে জয়পুরহাটে সংগঠনের কার্যক্রমে নতুন গতি এসেছে। তাঁরা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, গত ২ মে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরে জয়পুরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এরপরই স্থানীয় নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন