জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার বেহাল দশা, পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দিলেন এমপি

ছবি- প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চাঞ্চল্যকর অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র দেখলেন নওগাঁ ৩ আসনের স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এমপি। হঠাৎ এমপির হাসপাতাল পরিদর্শনে সন্তুষ্টি প্রকাশ করেন স্থানীয়রা। 

সোমবার (৪ঠা মে) দুপুরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালে উপস্থিত হন তিনি। এসময় বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সরাসরি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। অনেকেই অভিযোগ করেন, চিকিৎসকের সংকট, যন্ত্রপাতি স্বল্পতা এবং সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

পরিদর্শনকালে হাসপাতালের নোংরা পরিবেশ, সময়ের আগে হাসপাতালের ডিউটি ছেড়ে চলে যায় বিভিন্ন কর্মচারি ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব চোখে পড়ে এমপির। কিছু ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

ক্ষোভ প্রকাশ করে ফজলে হুদা বাবুল সংশ্লিষ্টদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। 

এ সময় এমপি ফজলে হুদা বাবুল বলেন, রোগীদের সঙ্গে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। দ্রুত সব অনিয়ম দূর করে সেবার মান নিশ্চিত করতে হবে। পরিক্ষা-নীরিক্ষার জন্য যেসব যন্ত্রপাতি থাকা দরকার সেসব যন্ত্রপাতির চাহিদা চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগে যেসকল কর্মচারি হাসপাতাল ছেড়েছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দা ইবনে তাহির মোহাম্মদ নয়ন বলেন, এমপির এই আকস্মিক পরিদর্শন সময়োপযোগী হয়েছে। হাসপাতালের চিকিৎসা সেবা প্রায় ভেঙে পড়েছে। নিয়মিত পরিদর্শন হলে সেবার মান অনেকটাই উন্নত হবে বলে আমরা আশা করি।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানা বলেন, হঠাৎ এমপি মহোদয় হাসপাতাল পরিদর্শনে আসেন। আমাদের হাসপাতালে জনবল, যন্ত্রপাতির কি কি ঘাটতি রয়েছে তার চাহিদা চেয়েছে। সকল স্টাফের সঠিক সময়ে আগমন ও প্রস্থানে কঠোর নির্দেশনা দিয়েছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার বেহাল দশা, পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দিলেন এমপি

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চাঞ্চল্যকর অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র দেখলেন নওগাঁ ৩ আসনের স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এমপি। হঠাৎ এমপির হাসপাতাল পরিদর্শনে সন্তুষ্টি প্রকাশ করেন স্থানীয়রা। 

সোমবার (৪ঠা মে) দুপুরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালে উপস্থিত হন তিনি। এসময় বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সরাসরি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। অনেকেই অভিযোগ করেন, চিকিৎসকের সংকট, যন্ত্রপাতি স্বল্পতা এবং সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

পরিদর্শনকালে হাসপাতালের নোংরা পরিবেশ, সময়ের আগে হাসপাতালের ডিউটি ছেড়ে চলে যায় বিভিন্ন কর্মচারি ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব চোখে পড়ে এমপির। কিছু ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

ক্ষোভ প্রকাশ করে ফজলে হুদা বাবুল সংশ্লিষ্টদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। 

এ সময় এমপি ফজলে হুদা বাবুল বলেন, রোগীদের সঙ্গে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। দ্রুত সব অনিয়ম দূর করে সেবার মান নিশ্চিত করতে হবে। পরিক্ষা-নীরিক্ষার জন্য যেসব যন্ত্রপাতি থাকা দরকার সেসব যন্ত্রপাতির চাহিদা চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগে যেসকল কর্মচারি হাসপাতাল ছেড়েছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দা ইবনে তাহির মোহাম্মদ নয়ন বলেন, এমপির এই আকস্মিক পরিদর্শন সময়োপযোগী হয়েছে। হাসপাতালের চিকিৎসা সেবা প্রায় ভেঙে পড়েছে। নিয়মিত পরিদর্শন হলে সেবার মান অনেকটাই উন্নত হবে বলে আমরা আশা করি।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানা বলেন, হঠাৎ এমপি মহোদয় হাসপাতাল পরিদর্শনে আসেন। আমাদের হাসপাতালে জনবল, যন্ত্রপাতির কি কি ঘাটতি রয়েছে তার চাহিদা চেয়েছে। সকল স্টাফের সঠিক সময়ে আগমন ও প্রস্থানে কঠোর নির্দেশনা দিয়েছেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত