জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

হাকিমপুরে চোরাই মাল উদ্ধার, তিন যুবক গ্রেফতার

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ডাঙ্গাপাড়া রেলগেট বাজার এলাকা থেকে চোরাই মালামালসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩ মে ) হাকিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন, রাসেল বাবু (২০), পিতা: আব্দুর রাজ্জাক, সুমন বাবু (২২), পিতা: আজমল হোসেন, উভয়ের বাড়ি পাউশগাড়া এলাকায়, এবং সিফাত (১৯), পিতা: মোহাম্মদ ওয়াজেদ আলী, বাড়ি লোহা চওড়া এলাকায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় নিয়মিত মামলা নং-০৩, তারিখ ০৩/০৫/২০২৬, পেনাল কোডের ৩৭৯/৪১১/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পরে আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, এলাকায় চুরি ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

হাকিমপুরে চোরাই মাল উদ্ধার, তিন যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ডাঙ্গাপাড়া রেলগেট বাজার এলাকা থেকে চোরাই মালামালসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩ মে ) হাকিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন, রাসেল বাবু (২০), পিতা: আব্দুর রাজ্জাক, সুমন বাবু (২২), পিতা: আজমল হোসেন, উভয়ের বাড়ি পাউশগাড়া এলাকায়, এবং সিফাত (১৯), পিতা: মোহাম্মদ ওয়াজেদ আলী, বাড়ি লোহা চওড়া এলাকায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় নিয়মিত মামলা নং-০৩, তারিখ ০৩/০৫/২০২৬, পেনাল কোডের ৩৭৯/৪১১/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পরে আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, এলাকায় চুরি ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত