জয়পুরহাট    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ধামইরহাটে ছেড়া ফাটা নোট নিয়ে বিপাকে খুচরা ব্যাবসায়ীরা

ছবি- প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ছেড়া ফাটা নোট নিয়ে বিপাকে পড়েছে খুচরা ব্যাবসায়ীরা। পাশাপাশি নতুন নোট সংকটে বেগ পোহাতে হচ্ছে ব্যাবসা পরিচালনায়। উপজেলার বিভিন্ন খুচরা ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা যায় বর্তমানে বাজারে চলমান ২টাকা,৫টাকা,১০টাকা,২০টাকা ও ৫০ টাকা মুল্যমানের বিদ্যমান নোট গুলোর অধিকাংশ অংশ ছেড়া এবং ময়লাযুক্ত।

উপজেলা সদরস্থ এক দোকানী বলেন কেনাকাটার সময় এসব অধিক পুরাতন নোট সাধারণ ক্রেতা নিতে অনেক সময় অনাগ্রহ প্রকাশ করে। এছাড়াও অনেক ক্রেতা এসব নোট এনে দোকানে দিলে সেগুলো নেয়ার মতো অবস্থা না থাকায় নিয়মিত ব্যাবসা পরিচালনায় বিঘ্নিত হচ্ছে।

সরেজমিন কয়েকটি খুচরা ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে দেখা যায় প্রত্যেক ব্যাবসা প্রতিষ্ঠানে উল্লেখিত মূল্যমানের ছেড়া ফাটা নোটগুলো জমা পড়ে আছে, যা সাধারণ বাজারে লেনদেনের অনুপযোগী। এতে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ খুচরা ব্যবসায়ীরা। এই সংকট থেকে পরিত্রানের জন্য তারা রাষ্ট্রয়ত্ব ব্যাংক গুলোর কাছে দাবি জানান ছেড়া ফাটা নোটের পরিবর্তন এবং বাজারে নতুন নোট সরবরাহ স্বাভাবিক করতে।

এ বিষয়ে ধামইরহাট সোনালী ব্যাংকের শাখা ব্যাবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন বাজারে এই ছোট নোট গুলোর বেহাল দশা সমন্ধে তিনি অবগত। তিনি জানান ব্যাংকে উল্লেখিত মূল্যমানের নতুন নোটের সংকট থাকায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। জাতীয় ভাবে এসব মূল্যমানের নতুন নোট ব্যাংকে আসলে এসব পুরাতন নোট সংগ্রহের পাশাপাশি নতুন নোটের সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ধামইরহাটে ছেড়া ফাটা নোট নিয়ে বিপাকে খুচরা ব্যাবসায়ীরা

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে ছেড়া ফাটা নোট নিয়ে বিপাকে পড়েছে খুচরা ব্যাবসায়ীরা। পাশাপাশি নতুন নোট সংকটে বেগ পোহাতে হচ্ছে ব্যাবসা পরিচালনায়। উপজেলার বিভিন্ন খুচরা ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা যায় বর্তমানে বাজারে চলমান ২টাকা,৫টাকা,১০টাকা,২০টাকা ও ৫০ টাকা মুল্যমানের বিদ্যমান নোট গুলোর অধিকাংশ অংশ ছেড়া এবং ময়লাযুক্ত।

উপজেলা সদরস্থ এক দোকানী বলেন কেনাকাটার সময় এসব অধিক পুরাতন নোট সাধারণ ক্রেতা নিতে অনেক সময় অনাগ্রহ প্রকাশ করে। এছাড়াও অনেক ক্রেতা এসব নোট এনে দোকানে দিলে সেগুলো নেয়ার মতো অবস্থা না থাকায় নিয়মিত ব্যাবসা পরিচালনায় বিঘ্নিত হচ্ছে।

সরেজমিন কয়েকটি খুচরা ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে দেখা যায় প্রত্যেক ব্যাবসা প্রতিষ্ঠানে উল্লেখিত মূল্যমানের ছেড়া ফাটা নোটগুলো জমা পড়ে আছে, যা সাধারণ বাজারে লেনদেনের অনুপযোগী। এতে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ খুচরা ব্যবসায়ীরা। এই সংকট থেকে পরিত্রানের জন্য তারা রাষ্ট্রয়ত্ব ব্যাংক গুলোর কাছে দাবি জানান ছেড়া ফাটা নোটের পরিবর্তন এবং বাজারে নতুন নোট সরবরাহ স্বাভাবিক করতে।

এ বিষয়ে ধামইরহাট সোনালী ব্যাংকের শাখা ব্যাবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন বাজারে এই ছোট নোট গুলোর বেহাল দশা সমন্ধে তিনি অবগত। তিনি জানান ব্যাংকে উল্লেখিত মূল্যমানের নতুন নোটের সংকট থাকায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। জাতীয় ভাবে এসব মূল্যমানের নতুন নোট ব্যাংকে আসলে এসব পুরাতন নোট সংগ্রহের পাশাপাশি নতুন নোটের সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি জানান।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত