জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

ছবি- সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৫) ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় রবিবার ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে মোঃ আরিফ জাহান (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দিয়েছেন। আরিফ উপজেলার সান্তাহার ইউপির উথরাইল আকন্দপাড়ার আতোয়ার হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর আরিফ জাহান বিএসসি ইঞ্জিনিয়ার। বেশ কয়েক বছর আগে লেখাপড়ার সুবাদে তরুণীর সঙ্গে পরিচয় হয় আরিফের। এরপর ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। তরুণী তাকে বিয়ের কথা বললে সময়ক্ষেপনের একপর্যায়ে তিনি বলেন- পরিবারের সকলে রাজী কিন্তু মা রাজী নয়। তার মা সম্মতি দিলেই তিনি বিয়ে করবেন। এমন কথা বলে মাকে রাজী করাতে ওই তরুণীকে গত ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের বাড়িতে নিয়ে যায়। কিন্তু তার বাবা-মা আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ায় তাদের সঙ্গে ওই তরুণীর আর দেখা হয় নি। এরপর আরিফ তাকে বিয়ের আশ্বাস দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ভোর ৬টা পর্যন্ত ধর্ষণ করেন। পরের দিন সকালে বিয়ে করবে না বলে তাকে বাড়ি থেকে বের করে দেন।

ওই তরুণীর দাবি, এ ঘটনার ফলে তিনি সামাজিকভাবে লাঞ্চিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ‘ভুক্তভোগী মামলা করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

বগুড়ার আদমদীঘিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৫) ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় রবিবার ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে মোঃ আরিফ জাহান (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দিয়েছেন। আরিফ উপজেলার সান্তাহার ইউপির উথরাইল আকন্দপাড়ার আতোয়ার হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর আরিফ জাহান বিএসসি ইঞ্জিনিয়ার। বেশ কয়েক বছর আগে লেখাপড়ার সুবাদে তরুণীর সঙ্গে পরিচয় হয় আরিফের। এরপর ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। তরুণী তাকে বিয়ের কথা বললে সময়ক্ষেপনের একপর্যায়ে তিনি বলেন- পরিবারের সকলে রাজী কিন্তু মা রাজী নয়। তার মা সম্মতি দিলেই তিনি বিয়ে করবেন। এমন কথা বলে মাকে রাজী করাতে ওই তরুণীকে গত ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের বাড়িতে নিয়ে যায়। কিন্তু তার বাবা-মা আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ায় তাদের সঙ্গে ওই তরুণীর আর দেখা হয় নি। এরপর আরিফ তাকে বিয়ের আশ্বাস দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ভোর ৬টা পর্যন্ত ধর্ষণ করেন। পরের দিন সকালে বিয়ে করবে না বলে তাকে বাড়ি থেকে বের করে দেন।

ওই তরুণীর দাবি, এ ঘটনার ফলে তিনি সামাজিকভাবে লাঞ্চিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ‘ভুক্তভোগী মামলা করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত