জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাট জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি গোলাম মাহফুজ, সাধারণ সম্পাদক শাকিল

ছবি- দৈনিক জয়পুরবার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এ কে এম গোলাম মাহফুজ শুভকে সভাপতি এবং কে এম শাকিল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২ মে) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ৯ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ অনুমোদন প্রদান করেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পিয়াস আহমেদ পৃথিবী; সহ-সভাপতি রেজাউল করিম রেজা ও হারুনুর রশিদ; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল বান্না হাসান; যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসাইন ও ছহরাফ ইসলাম ইমন; এবং সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম।

কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে এ আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দিতে হবে।

নতুন কমিটি ঘোষণার পর জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবনির্বাচিত নেতারা জানান, তারা সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করবেন এবং কেন্দ্রীয় সংসদের দিকনির্দেশনা বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

জয়পুরহাট জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি গোলাম মাহফুজ, সাধারণ সম্পাদক শাকিল

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এ কে এম গোলাম মাহফুজ শুভকে সভাপতি এবং কে এম শাকিল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২ মে) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ৯ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ অনুমোদন প্রদান করেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পিয়াস আহমেদ পৃথিবী; সহ-সভাপতি রেজাউল করিম রেজা ও হারুনুর রশিদ; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল বান্না হাসান; যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসাইন ও ছহরাফ ইসলাম ইমন; এবং সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম।

কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে এ আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দিতে হবে।

নতুন কমিটি ঘোষণার পর জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবনির্বাচিত নেতারা জানান, তারা সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করবেন এবং কেন্দ্রীয় সংসদের দিকনির্দেশনা বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত