রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ শরিফ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১ মে) গভীর রাতে উপজেলার কাঁকনহাট বাজার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার মাদক কারবারি শরিফুল ইসলাম শরিফ (৪০) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালুরটুঙ্গী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
শনিবার (২ মে) দুপুরে রাজশাহী জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁকনহাট খাদ্য গুদামের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। ডিবির অফিসার ইনচার্জ মোঃ আরিফ আলীর নেতৃত্বে রাত পৌনে ১টার দিকে সেখানে অভিযান শুরু হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে রাত সোয়া ১টার দিকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেওয়া ডিবির একটি দল এর আগে আশপাশ এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছিল বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার শরিফুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন