জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে নবাগত ইউএনও কাশপিয়া তাসরিনের যোগদান

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে কাশপিয়া তাসরিন যোগদান করেছেন। 

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানপত্র দাখিল করেন।

দুপুরে  নবাগত ইউএনও পাঁচবিবি উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি উপজেলায় উপস্থিত হলে  তাঁকে  ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসনের  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নবাগত ইউএনও কাশপিয়া তাসরিন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জম্ম গ্রহণ করেন। তাঁর স্কুল ও কলেজ শিক্ষা জীবন কুড়িগ্রাম জেলায় শেষ করেন। পরবর্তীতে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্ত্বর ডিগ্রী গ্রহণ করেন।

তিঁনি ৩৭তম  বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষা নবীশ কর্মকর্তা হিসাবে যোগদান করেন। সর্বশেষ বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।

তিনি কার্যালয়ে উপস্থিত কর্মকর্তাগণকে পাঁচবিবির উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবিবিতে নবাগত ইউএনও কাশপিয়া তাসরিনের যোগদান

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে কাশপিয়া তাসরিন যোগদান করেছেন। 

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানপত্র দাখিল করেন।

দুপুরে  নবাগত ইউএনও পাঁচবিবি উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি উপজেলায় উপস্থিত হলে  তাঁকে  ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসনের  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নবাগত ইউএনও কাশপিয়া তাসরিন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জম্ম গ্রহণ করেন। তাঁর স্কুল ও কলেজ শিক্ষা জীবন কুড়িগ্রাম জেলায় শেষ করেন। পরবর্তীতে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্ত্বর ডিগ্রী গ্রহণ করেন।

তিঁনি ৩৭তম  বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষা নবীশ কর্মকর্তা হিসাবে যোগদান করেন। সর্বশেষ বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।

তিনি কার্যালয়ে উপস্থিত কর্মকর্তাগণকে পাঁচবিবির উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত