জয়পুরহাটের আক্কেলপুরে দাখিল পরীক্ষায় নকল করার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত ওই শিক্ষার্থী ছিলেন তাঁর প্রতিষ্ঠানের একমাত্র পরীক্ষার্থী।
কেন্দ্র সূত্রে জানা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের (কোড-৩৪৩) এক নম্বর কক্ষে অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সাদিয়া আক্তার নকল করে উত্তরপত্র লিখছিলেন । এ সময় কক্ষ পরিদর্শক তাঁকে হাতেনাতে ধরে ফেলেন করেন।
পরে কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা ইমরান হোসেনের উপস্থিতিতে কেন্দ্র সচিব জাইদুল ইসলাম পরীক্ষার বিধিমালা অনুযায়ী তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।
জানা গেছে, অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে এবার সাদিয়া আক্তারই একমাত্র পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।
কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা ইমরান হোসেন বলেন, আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থী নকল করার সময় ধরা পড়েন। বিধি অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্র সচিব জাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন