জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আদমদীঘিতে পুকুর পাহারাদারের ভাসমান মরদেহ উদ্ধার

ছবি- প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে শফিকুল ইসলাম (৫২) নামের এক পুকুর পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শফিকুল উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দারিকুড়ি গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে আদমদীঘি রেল স্টেশনের পশ্চিমে একটি পুকুরের পানি থেকে শফিকুলের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মন্ডবপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদের লিজ নেওয়া ওই পুকুরের পাহারাদারের দায়িত্বে ছিলেন শফিকুল ইসলাম। তিনি প্রতিদিনের মতো রাতেও পুকুর পাহারা দিচ্ছিলেন।

মঙ্গলবার সকালে তাকে ফোনে না পেয়ে মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদ পুকুরে গিয়ে শফিকুল ইসলামের লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়।

পরে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, কয়েকদিন আগে শফিকুল ইসলামকে পাহারাদার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি কিছুটা অসুস্থ ছিলেন।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

আদমদীঘিতে পুকুর পাহারাদারের ভাসমান মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

বগুড়ার আদমদীঘিতে শফিকুল ইসলাম (৫২) নামের এক পুকুর পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শফিকুল উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দারিকুড়ি গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে আদমদীঘি রেল স্টেশনের পশ্চিমে একটি পুকুরের পানি থেকে শফিকুলের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মন্ডবপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদের লিজ নেওয়া ওই পুকুরের পাহারাদারের দায়িত্বে ছিলেন শফিকুল ইসলাম। তিনি প্রতিদিনের মতো রাতেও পুকুর পাহারা দিচ্ছিলেন।

মঙ্গলবার সকালে তাকে ফোনে না পেয়ে মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদ পুকুরে গিয়ে শফিকুল ইসলামের লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়।

পরে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, কয়েকদিন আগে শফিকুল ইসলামকে পাহারাদার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি কিছুটা অসুস্থ ছিলেন।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত