জয়পুরহাটের কালাই উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জনকল্যাণমূলক কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন-এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, দেশের মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে প্রতিটি মানুষ শান্তি ও স্বস্তিতে জীবনযাপন করতে পারে। তিনি বলেন, “সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, চিকিৎসা কার্ডসহ বিভিন্ন সেবামূলক উদ্যোগ পর্যায়ক্রমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, সবার সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ থাকলে জেলা থেকে দেশ—সবখানেই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং বাংলাদেশ একটি মডেল রাষ্ট্রে পরিণত হবে।
সভায় তৃণমূল পর্যায়ে সংগঠন আরও শক্তিশালী করা, জনসম্পৃক্ত রাজনৈতিক কার্যক্রম বিস্তৃত করা এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন