জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে স্নাতক পর্যন্ত শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ফ্রি করা হবে। পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।

তিনি বলেন, বিএনপি শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শের দল। তাদের অসমাপ্ত কাজ বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হবে। জনসভায় তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান, কৃষি খাত, বিদেশে জনশক্তি রপ্তানি ও বন্ধ কলকারখানা চালুর বিষয়ে বিএনপি পরিকল্পনা নিয়েছে।

তারেক রহমান জানান, সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হবে এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

বেকার সমস্যা সমাধানে শিল্প-কারখানা পুনরায় চালু এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে স্নাতক পর্যন্ত শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ফ্রি করা হবে। পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।

তিনি বলেন, বিএনপি শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শের দল। তাদের অসমাপ্ত কাজ বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হবে। জনসভায় তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান, কৃষি খাত, বিদেশে জনশক্তি রপ্তানি ও বন্ধ কলকারখানা চালুর বিষয়ে বিএনপি পরিকল্পনা নিয়েছে।

তারেক রহমান জানান, সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হবে এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

বেকার সমস্যা সমাধানে শিল্প-কারখানা পুনরায় চালু এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত