জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বদলগাছীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বদলগাছীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি- সংগৃহীত

নওগাঁর বদলগাছী উপজেলায় শ্মশানঘাটের গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের পার আধাইপুর শ্মশানঘাটে এ ঘটনা ঘটে। নিহত সাহেব আলী (৩৫) উপজেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের নূর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে শ্মশানঘাটে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি প্রথম দেখতে পান সুশীল চন্দ্র নামের এক ব্যক্তি। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, রোববার সকাল আটটার দিকে সাহেব আলী বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। 

এদিকে নিহতের চাচা ছানামুল হক দাবি করেছেন, এটি আত্মহত্যা নয় বরং তাঁকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বদলগাছীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছী উপজেলায় শ্মশানঘাটের গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের পার আধাইপুর শ্মশানঘাটে এ ঘটনা ঘটে। নিহত সাহেব আলী (৩৫) উপজেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের নূর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে শ্মশানঘাটে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি প্রথম দেখতে পান সুশীল চন্দ্র নামের এক ব্যক্তি। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, রোববার সকাল আটটার দিকে সাহেব আলী বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। 

এদিকে নিহতের চাচা ছানামুল হক দাবি করেছেন, এটি আত্মহত্যা নয় বরং তাঁকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত