জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সবচেয়ে বেশি ঢাকায়

হামে আক্রান্ত এক শিশুকে নেবুলাইজ করা হচ্ছে। গতকাল দুপুরে রাজধানীর মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ শিশু মারা গেছে। এ সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছে এক শিশু। আর হামের উপসর্গে মারা গেছে ৭ শিশু।

এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ সময়ে সবচেয়ে বেশি—৫টি শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে মোট ২১৬ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৪৩টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর আজ রোববার তাদের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা) হামের উপসর্গে ঢাকা বিভাগে ৫ শিশু, সিলেট বিভাগে ১ শিশু এবং রাজশাহী বিভাগে ১ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩২ হাজার ২৮ শিশুর। এই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ৪৩৪ শিশু। তবে এসব শিশুর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১৭ হাজার ৯৫৫ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৪ হাজার ৬০৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সবচেয়ে বেশি ঢাকায়

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ শিশু মারা গেছে। এ সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছে এক শিশু। আর হামের উপসর্গে মারা গেছে ৭ শিশু।

এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ সময়ে সবচেয়ে বেশি—৫টি শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে মোট ২১৬ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৪৩টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর আজ রোববার তাদের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা) হামের উপসর্গে ঢাকা বিভাগে ৫ শিশু, সিলেট বিভাগে ১ শিশু এবং রাজশাহী বিভাগে ১ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩২ হাজার ২৮ শিশুর। এই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ৪৩৪ শিশু। তবে এসব শিশুর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১৭ হাজার ৯৫৫ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৪ হাজার ৬০৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত