জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি- প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাপ্তাহিক ছুটিসহ দুইদিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান।

তিনি জানান, আজ বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে  ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি না করারও সিদ্ধান্ত নেওয়া হয়। একারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণেও বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকায় আগামী শনিবার থেকে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম জানান, বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাপ্তাহিক ছুটিসহ দুইদিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান।

তিনি জানান, আজ বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে  ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি না করারও সিদ্ধান্ত নেওয়া হয়। একারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণেও বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকায় আগামী শনিবার থেকে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম জানান, বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত