জয়পুরহাট    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত

চুক্তিতে রাজি না হলে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে না বলে জানিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানে আবারও হামলা চালানো হবে বলেও জানিয়েছিলেন তিনি। তবে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
তিনি বলেন, কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মধ্যস্থতাকারী পাকিস্তানের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্প বলেন, ইরান প্রস্তাব না দেওয়া পর্যন্ত এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বজায় থাকবে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের বন্দর অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।
এদিকে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরানের অবস্থান পরে জানানো হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

চুক্তিতে রাজি না হলে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে না বলে জানিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানে আবারও হামলা চালানো হবে বলেও জানিয়েছিলেন তিনি। তবে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
তিনি বলেন, কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মধ্যস্থতাকারী পাকিস্তানের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্প বলেন, ইরান প্রস্তাব না দেওয়া পর্যন্ত এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বজায় থাকবে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের বন্দর অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।
এদিকে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরানের অবস্থান পরে জানানো হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত