জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁর মাঠে উঠবে নতুন কুঁড়ি: শুরু হচ্ছে প্রতিভা খোঁজার অভিযান

নওগাঁয় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ২ মে থেকে শুরু হচ্ছে "নতুন কুঁড়ি স্পোর্টস "। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এক সংবাদ সম্মেলন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান এ তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে "নতুন কুঁড়ি স্পোর্টস" নামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোররা মোট আটটি ইভেন্টে এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবেন। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে, ফুটবল, ক্রিকেট, কাবাডি, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও সাঁতার। খেলায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের ২৭ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। নওগাঁয় মোট ১২টি দল অংশগ্রহণ করবে। 

তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী ২ মে ২০২৬ সিলেট জেলা স্টেডিয়ামে "নতুন কুঁড়ি স্পোর্টস " কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করবেন এর মাধ্যমে সারাদেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে। এরপর জেলা পর্যায়ের খেলা শেষে আঞ্চলিক পর্যায়ের খেলা শুরু হবে। 

এ সময় নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, ক্রীড়া সংগঠন সাজ্জুসহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নওগাঁর মাঠে উঠবে নতুন কুঁড়ি: শুরু হচ্ছে প্রতিভা খোঁজার অভিযান

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

নওগাঁয় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ২ মে থেকে শুরু হচ্ছে "নতুন কুঁড়ি স্পোর্টস "। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এক সংবাদ সম্মেলন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান এ তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে "নতুন কুঁড়ি স্পোর্টস" নামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোররা মোট আটটি ইভেন্টে এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবেন। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে, ফুটবল, ক্রিকেট, কাবাডি, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও সাঁতার। খেলায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের ২৭ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। নওগাঁয় মোট ১২টি দল অংশগ্রহণ করবে। 

তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী ২ মে ২০২৬ সিলেট জেলা স্টেডিয়ামে "নতুন কুঁড়ি স্পোর্টস " কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করবেন এর মাধ্যমে সারাদেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে। এরপর জেলা পর্যায়ের খেলা শেষে আঞ্চলিক পর্যায়ের খেলা শুরু হবে। 

এ সময় নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, ক্রীড়া সংগঠন সাজ্জুসহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত