জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতার অভিযোগ সংবাদ সম্মেলন

ছবি- প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রাম বেলহালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, মারধর ও পরবর্তীতে হুমকির অভিযোগ উঠেছে। ঘটনার পর মামলা দায়ের করলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী পক্ষ।

রোববার বিকেলে উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোজাহার আলীর ছেলে মোস্তাফিজুর রহমান জুয়েল।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১ এপ্রিল সকালে পারিবারিক জমির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক আইল নির্মাণের চেষ্টা চালায়। এতে বাধা দিলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

তিনি আরও অভিযোগ করেন, একই দিন সকাল ১০টার দিকে প্রতিপক্ষের দুই ব্যক্তি তাকে মীমাংসার কথা বলে বাড়ির বাইরে ডেকে নেয়। সেখানে আগে থেকেই কয়েকজন ব্যক্তি লোহার রড, বাঁশের লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে অবস্থান করছিল। বাইরে যেতেই তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়।

তার চিৎকারে বাবা, মা ও শ্বশুর এগিয়ে এলে তাদেরও মারধর করে আহত করা হয় বলে দাবি করেন তিনি। পরে আহতদের চিকিৎসা নেওয়া হয়।

এ ঘটনায় ৬ এপ্রিল দুপচাঁচিয়া থানায় মামলা (মামলা নং–৬) দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। বরং মামলা তুলে নিতে আসামিরা বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও তিনি দাবি করেন।

বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন উল্লেখ করে মোস্তাফিজুর রহমান জুয়েল দ্রুত আসামিদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতার অভিযোগ সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রাম বেলহালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, মারধর ও পরবর্তীতে হুমকির অভিযোগ উঠেছে। ঘটনার পর মামলা দায়ের করলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী পক্ষ।

রোববার বিকেলে উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোজাহার আলীর ছেলে মোস্তাফিজুর রহমান জুয়েল।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১ এপ্রিল সকালে পারিবারিক জমির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক আইল নির্মাণের চেষ্টা চালায়। এতে বাধা দিলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

তিনি আরও অভিযোগ করেন, একই দিন সকাল ১০টার দিকে প্রতিপক্ষের দুই ব্যক্তি তাকে মীমাংসার কথা বলে বাড়ির বাইরে ডেকে নেয়। সেখানে আগে থেকেই কয়েকজন ব্যক্তি লোহার রড, বাঁশের লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে অবস্থান করছিল। বাইরে যেতেই তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়।

তার চিৎকারে বাবা, মা ও শ্বশুর এগিয়ে এলে তাদেরও মারধর করে আহত করা হয় বলে দাবি করেন তিনি। পরে আহতদের চিকিৎসা নেওয়া হয়।

এ ঘটনায় ৬ এপ্রিল দুপচাঁচিয়া থানায় মামলা (মামলা নং–৬) দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। বরং মামলা তুলে নিতে আসামিরা বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও তিনি দাবি করেন।

বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন উল্লেখ করে মোস্তাফিজুর রহমান জুয়েল দ্রুত আসামিদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত