জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কালাইয়ে রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটের কালাই উপজেলায় ঐতিহ্যবাহী পুনট হাটের রাস্তা অবৈধ দখলমুক্ত এবং দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে পুনট বাজারসংলগ্ন সড়কে ‘পুনট হাট ও বাজার ব্যবসায়ীবৃন্দ’র আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী নুর মোহাম্মদ, জিয়াদুল ইসলাম, লেবার সর্দার রানাসহ অন্যরা বক্তব্য দেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কের পাশে গাছের গুঁড়ি ও বাঁশের খুঁটি ফেলে রেখে অবৈধভাবে রাস্তা দখল করে রাখা হয়েছে। এতে ওই সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে হাটে আসা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

জনদুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তাটি দখলমুক্ত করে এর সংস্কারকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

কালাইয়ে রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

জয়পুরহাটের কালাই উপজেলায় ঐতিহ্যবাহী পুনট হাটের রাস্তা অবৈধ দখলমুক্ত এবং দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে পুনট বাজারসংলগ্ন সড়কে ‘পুনট হাট ও বাজার ব্যবসায়ীবৃন্দ’র আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী নুর মোহাম্মদ, জিয়াদুল ইসলাম, লেবার সর্দার রানাসহ অন্যরা বক্তব্য দেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কের পাশে গাছের গুঁড়ি ও বাঁশের খুঁটি ফেলে রেখে অবৈধভাবে রাস্তা দখল করে রাখা হয়েছে। এতে ওই সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে হাটে আসা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

জনদুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তাটি দখলমুক্ত করে এর সংস্কারকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত