নার্সিং শিক্ষার্থীদের পুষ্টি বিষয়ক জ্ঞান বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা তৈরির লক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী ‘খাদ্য ও পুষ্টি মেলা’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে কছিমন নেছা নার্সিং ইন্সটিটিউটের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. আল মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক।
মেলায় প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন কছিমন নেছা নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ মাহবুবা খাতুন। সহ-সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেনারেল হাসপাতালের স্বাস্থ্য শিক্ষাবিদ সুলতান হোসেন।
মেলায় নার্সিং শিক্ষার্থীদের সৃজনশীলতায় মোট ২০টি স্টল প্রদর্শন করা হয়। এতে গর্ভবতী মায়ের খাবার, মাতৃদুগ্ধদানকারী মায়ের খাবার, পাঁচ বছরের নিচে শিশুদের পুষ্টিকর খাবার, হার্ট সুস্থ রাখতে খাবার, অপুষ্টি ও হাড্ডিসার শিশুর খাবার, রাতকানা রোগ প্রতিরোধী খাবার, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক খাবার, কিডনি ও লিভার সুস্থ রাখতে খাবারসহ মানবদেহের বিভিন্ন পুষ্টি বিষয়ক তথ্য তুলে ধরা হয়।
শিক্ষার্থী শাহানাজ আক্তার বলেন, আমাদের স্টলগুলোতে বিভিন্ন বয়স ও রোগ অনুযায়ী আলাদা আলাদা খাবারের তথ্য তুলে ধরা হয়েছে। কোন সময়ে কী ধরনের খাবার খাওয়া উচিত এবং রোগ অনুযায়ী কীভাবে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে-সেটাই মূলত এই মেলার উদ্দেশ্য।
অধ্যক্ষ মাহবুবা খাতুন বলেন, সুস্থ ও সবল জীবনযাপনের জন্য পুষ্টির কোনো বিকল্প নেই। নার্সিং শিক্ষার্থীদের জন্য পুষ্টিবিদ্যা চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা রোগীদের দ্রুত সুস্থ হতে সহায়তা করে। সেই লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন