জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বগুড়ার শিবগঞ্জে ৩১৪৭ জন কৃষক/কৃষাণী পেলেন কৃষক কার্ড ও গাছের চারা'

ছবি- দৈনিক জয়পুরবার্তা

নির্বাচনী আরেকটি ওয়াদা বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দেশের ১৪ টি উপজেলায় ২২ হাজার কৃষকের হাতে তুলে দেয়া হলো কৃষক কার্ড। এর ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডের ৩১৪৭ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। কৃষক কার্ডের সাথে কৃষকদের হাতে তুলে দেয়া হয়েছে একটি করে গাছের চারা।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) উপজেলা উথলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কর্মসূচির উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কথার চেয়ে কাজে বিশ্বাসী—তিনি যা বলেন, তা বাস্তবায়ন করেন। আজ কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতিরই আরেকটি প্রমাণ মিলেছে। তিনি আরও বলেন, কৃষকদের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। কৃষক কার্ডের মাধ্যমে প্রণোদনা, ভর্তুকি ও প্রয়োজনীয় সহায়তা সহজেই তাদের কাছে পৌঁছে যাবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী। পরে অনুষ্ঠানস্থালে বিভিন্ন স্টল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী, এলজিআরডি প্রতিমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্যমন্ত্রী।

জানা গেছে, মোট ৩ হাজার ৫১৬ জন কৃষককে বাছাই করা হলেও প্রথম ধাপে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র—এই তিন শ্রেণির ৩১৪৭ জন কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হয়। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণসহ বিভিন্ন সরকারি সুবিধা পাবেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বগুড়ার শিবগঞ্জে ৩১৪৭ জন কৃষক/কৃষাণী পেলেন কৃষক কার্ড ও গাছের চারা'

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

নির্বাচনী আরেকটি ওয়াদা বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দেশের ১৪ টি উপজেলায় ২২ হাজার কৃষকের হাতে তুলে দেয়া হলো কৃষক কার্ড। এর ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডের ৩১৪৭ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। কৃষক কার্ডের সাথে কৃষকদের হাতে তুলে দেয়া হয়েছে একটি করে গাছের চারা।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) উপজেলা উথলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কর্মসূচির উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কথার চেয়ে কাজে বিশ্বাসী—তিনি যা বলেন, তা বাস্তবায়ন করেন। আজ কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতিরই আরেকটি প্রমাণ মিলেছে। তিনি আরও বলেন, কৃষকদের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। কৃষক কার্ডের মাধ্যমে প্রণোদনা, ভর্তুকি ও প্রয়োজনীয় সহায়তা সহজেই তাদের কাছে পৌঁছে যাবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী। পরে অনুষ্ঠানস্থালে বিভিন্ন স্টল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী, এলজিআরডি প্রতিমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্যমন্ত্রী।

জানা গেছে, মোট ৩ হাজার ৫১৬ জন কৃষককে বাছাই করা হলেও প্রথম ধাপে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র—এই তিন শ্রেণির ৩১৪৭ জন কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হয়। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণসহ বিভিন্ন সরকারি সুবিধা পাবেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত