বগুড়ার সান্তাহার পৌর শহরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সান্তাহার পৌরসভার আয়োজনে হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় বালকদের মধ্যে সান্তাহার উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৬-১ গোলে পরাজিত করে পোঁওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
বালিকাদের মধ্যে তাঁরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারের মাধ্যমে ৩-২ গোলে পরাজিত করে উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে টুর্নামেন্টের সভাপতি আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, সহকারী শিক্ষা অফিসার দুলাল চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক রতন বসাক ও খেলার ধারাভাষ্যকার সহকারী শিক্ষক আবু সায়েম প্রমুখ।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন