জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে নতুন ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ

ছবি- সংগৃহীত

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা (প্রিভিলেজ) পদে মোঃ গোলাম মোস্তফা রন্জুকে নিয়োগ প্রদান করেছে সরকার।

মঙ্গলবার (৭ এপ্রিল) মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, The Ministers, Ministers of State and Deputy Ministers (Remuneration and Privileges) Act, 1973 (সংশোধিত মে ২০১৬ পর্যন্ত) অনুযায়ী মাননীয় মন্ত্রীর অভিপ্রায়ক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রী দায়িত্বে থাকা পর্যন্ত অথবা তাঁর ইচ্ছানুযায়ী সময় পর্যন্ত এই নিয়োগ বহাল থাকবে।

নিয়োগপ্রাপ্ত মোঃ গোলাম মোস্তফা রন্জু নীলফামারী জেলার সদর উপজেলার কানিয়াল খাতা গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ লোকমান হোসেন এবং মাতা মোছাঃ সালেহা খাতুন।

আদেশ অনুযায়ী, ৭ এপ্রিল ২০২৬ তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। তিনি জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১০ এর আওতায় ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন স্কেলে দায়িত্ব পালন করবেন।

সিনিয়র সহকারী সচিব সঞ্চিতা বিশ্বাস স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

এ সংক্রান্ত আদেশ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে নতুন ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা (প্রিভিলেজ) পদে মোঃ গোলাম মোস্তফা রন্জুকে নিয়োগ প্রদান করেছে সরকার।

মঙ্গলবার (৭ এপ্রিল) মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, The Ministers, Ministers of State and Deputy Ministers (Remuneration and Privileges) Act, 1973 (সংশোধিত মে ২০১৬ পর্যন্ত) অনুযায়ী মাননীয় মন্ত্রীর অভিপ্রায়ক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রী দায়িত্বে থাকা পর্যন্ত অথবা তাঁর ইচ্ছানুযায়ী সময় পর্যন্ত এই নিয়োগ বহাল থাকবে।

নিয়োগপ্রাপ্ত মোঃ গোলাম মোস্তফা রন্জু নীলফামারী জেলার সদর উপজেলার কানিয়াল খাতা গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ লোকমান হোসেন এবং মাতা মোছাঃ সালেহা খাতুন।

আদেশ অনুযায়ী, ৭ এপ্রিল ২০২৬ তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। তিনি জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১০ এর আওতায় ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন স্কেলে দায়িত্ব পালন করবেন।

সিনিয়র সহকারী সচিব সঞ্চিতা বিশ্বাস স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

এ সংক্রান্ত আদেশ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত