জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে রেললাইনের ধারে পড়েছিলো যুবকের লাশ

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের   কোকতাড়া গ্রামের রেললাইনের পাশ থেকে নাজমুল হোসেন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

৮ এপ্রিল বুধবার সকালে সান্তাহার রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেন।

নিহত যুবক পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত অফিজ উদ্দিনের পুত্র।

স্থানীরা জানান, রাতের কোন এক সময় ট্রেন থেকে পড়ে গিয়ে মাথায় ও শরীরে আঘাত পেয়ে যুবকটির মৃত্যু হতে পারে বলে তাদের ধারনা। তারা সকালে লাশটি সেখানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। সান্তাহার জিআরপি থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পাঁচবিবিতে রেললাইনের ধারে পড়েছিলো যুবকের লাশ

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের   কোকতাড়া গ্রামের রেললাইনের পাশ থেকে নাজমুল হোসেন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

৮ এপ্রিল বুধবার সকালে সান্তাহার রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেন।

নিহত যুবক পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত অফিজ উদ্দিনের পুত্র।

স্থানীরা জানান, রাতের কোন এক সময় ট্রেন থেকে পড়ে গিয়ে মাথায় ও শরীরে আঘাত পেয়ে যুবকটির মৃত্যু হতে পারে বলে তাদের ধারনা। তারা সকালে লাশটি সেখানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। সান্তাহার জিআরপি থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত