জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

এপ্রিলেও টানা ৫ দিন ছুটির সুযোগ

এপ্রিলেও টানা ৫ দিন ছুটির সুযোগ
ছবি- সংগৃহীত

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর চলতি এপ্রিল মাসেও টানা ৫ দিনের ছুটি উপভোগ করার সুযোগ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে যদি বুধবার ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) দুই দিনের ছুটি ম্যানেজ করা যায়—তাহলে মিলবে টানা পাঁচ দিনের দীর্ঘ অবকাশ।

কারণ, এর পরের দিনগুলো শুক্রবার (১৭ এপ্রিল) ও শনিবার (১৮ এপ্রিল) হওয়ায় সাপ্তাহিক ছুটি স্বাভাবিকভাবেই যুক্ত হবে।

ফলে মাত্র দুই দিনের ছুটি সমন্বয় করেই চাকরিজীবীরা ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন।

বিশেষ করে যারা পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো, গ্রামের বাড়ি যাওয়া কিংবা স্বল্প দূরত্বে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য এ ছুটি হতে পারে বাড়তি স্বস্তির।

এর আগে ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটি পাওয়ার পর আবারও এমন ছুটির সম্ভাবনায় চাকরিজীবীদের মধ্যে ইতোমধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

এপ্রিলেও টানা ৫ দিন ছুটির সুযোগ

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর চলতি এপ্রিল মাসেও টানা ৫ দিনের ছুটি উপভোগ করার সুযোগ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে যদি বুধবার ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) দুই দিনের ছুটি ম্যানেজ করা যায়—তাহলে মিলবে টানা পাঁচ দিনের দীর্ঘ অবকাশ।

কারণ, এর পরের দিনগুলো শুক্রবার (১৭ এপ্রিল) ও শনিবার (১৮ এপ্রিল) হওয়ায় সাপ্তাহিক ছুটি স্বাভাবিকভাবেই যুক্ত হবে।

ফলে মাত্র দুই দিনের ছুটি সমন্বয় করেই চাকরিজীবীরা ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন।

বিশেষ করে যারা পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো, গ্রামের বাড়ি যাওয়া কিংবা স্বল্প দূরত্বে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য এ ছুটি হতে পারে বাড়তি স্বস্তির।

এর আগে ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটি পাওয়ার পর আবারও এমন ছুটির সম্ভাবনায় চাকরিজীবীদের মধ্যে ইতোমধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত