জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের বৈধ কাগজ, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেড ছাড়া তেল না দেওয়ার সিদ্ধান্ত

ছবি- দৈনিক জয়পুরবার্তা

জয়পুরহাটে জ্বালানী তেল নিতে মোটরসাইকেল চালকদের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। এখন থেকে চালকের হেলমেট, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কোনো পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল  সরবরাহ না করার জন্য  সিদ্ধান্ত গ্রহণ করেছেন জেলা প্রশাসন ও জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

রবিবার (২৯ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‎জ্বালানি তেল নিয়ে চলমান সংকট বিষয়ে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য ও পেট্রোল পাম্প মালিকদের নিয়ে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক মো: আল-মামুন মিয়া এই নির্দেশনা দেন।

জেলা প্রশাসক আল মামুন মিয়া  বলেন, মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া তেল দেওয়া হবে না। এই নিয়ম কার্যকর করতে পাম্পে 'ট্যাগ অফিসার' নিয়োগের পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ক্রেতাদের মোবাইল নম্বরসহ বাধ্যতামূলক ভাউচার প্রদান করতে হবে। সভায় সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের তেল সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানান তিনি।

এছাড়া তেলের পাচার রোধে বিজিবি সতর্কতার কথা বলা হয়। 

এ সময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাইমেনা শারমীন, জয়পুরহাট ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টার মোহাম্মদ ইমরান হোসেন, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট নজরুল ইসলাম, জয়পুরহাট বিআরটিএ অফিসের মোটরযান পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দার, জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের উপদেষ্টা ও মেসার্স উদয়ন ফিলিং স্টেশনের মালিক রওনকুল ইসলাম চৌধুরী, সভাপতি ও তাজ ফিলিং স্টেশনের মালিক জিয়াউল হক আলামিন চৌধুরী রানা, সাধারন সম্পাদক ও মেসার্স এম.আর ফিলিং স্টেশনের মালিক আবুল খায়ের গোলাম মওলা, মেসার্স আক্কেলপুর ফিলিং স্টেশনের মালিক বজলুর রশিদ ও মেসার্স তুষার ফিলিং স্টেশনের মালিক তুষার ইসলাম প্রমুখ।

সভায় পাম্পের মালিকরা তাদের পাম্পের নিরাপত্তা নিয়ে কথা বলেন। মোটরসাইকেল ব্যবহারকারীরা চাহিদার চেয়ে বেশি তেল নেয়ার চাপ সৃষ্টির অভিযোগ তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের বৈধ কাগজ, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেড ছাড়া তেল না দেওয়ার সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

জয়পুরহাটে জ্বালানী তেল নিতে মোটরসাইকেল চালকদের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। এখন থেকে চালকের হেলমেট, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কোনো পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল  সরবরাহ না করার জন্য  সিদ্ধান্ত গ্রহণ করেছেন জেলা প্রশাসন ও জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

রবিবার (২৯ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‎জ্বালানি তেল নিয়ে চলমান সংকট বিষয়ে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য ও পেট্রোল পাম্প মালিকদের নিয়ে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক মো: আল-মামুন মিয়া এই নির্দেশনা দেন।

জেলা প্রশাসক আল মামুন মিয়া  বলেন, মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া তেল দেওয়া হবে না। এই নিয়ম কার্যকর করতে পাম্পে 'ট্যাগ অফিসার' নিয়োগের পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ক্রেতাদের মোবাইল নম্বরসহ বাধ্যতামূলক ভাউচার প্রদান করতে হবে। সভায় সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের তেল সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানান তিনি।

এছাড়া তেলের পাচার রোধে বিজিবি সতর্কতার কথা বলা হয়। 

এ সময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাইমেনা শারমীন, জয়পুরহাট ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টার মোহাম্মদ ইমরান হোসেন, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট নজরুল ইসলাম, জয়পুরহাট বিআরটিএ অফিসের মোটরযান পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দার, জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের উপদেষ্টা ও মেসার্স উদয়ন ফিলিং স্টেশনের মালিক রওনকুল ইসলাম চৌধুরী, সভাপতি ও তাজ ফিলিং স্টেশনের মালিক জিয়াউল হক আলামিন চৌধুরী রানা, সাধারন সম্পাদক ও মেসার্স এম.আর ফিলিং স্টেশনের মালিক আবুল খায়ের গোলাম মওলা, মেসার্স আক্কেলপুর ফিলিং স্টেশনের মালিক বজলুর রশিদ ও মেসার্স তুষার ফিলিং স্টেশনের মালিক তুষার ইসলাম প্রমুখ।

সভায় পাম্পের মালিকরা তাদের পাম্পের নিরাপত্তা নিয়ে কথা বলেন। মোটরসাইকেল ব্যবহারকারীরা চাহিদার চেয়ে বেশি তেল নেয়ার চাপ সৃষ্টির অভিযোগ তুলে ধরেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত