জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুরে দোলনচাঁপা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ছবি-সংগৃহীত

দিনাজপুরের সেতাবগঞ্জ রেলস্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা ১৩ মিনিটে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেনটির একটি বগি ১ নম্বর লাইনে লাইনচ্যুত হওয়ায় সাময়িকভাবে ওই লাইনে চলাচল ব্যাহত হয়।

তবে রেল কর্তৃপক্ষ জানায়, স্টেশনের ২ নম্বর লাইন দিয়ে অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে বড় ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের।

দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান জানান, দোলনচাঁপা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। একই সময়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস নির্ধারিত সময়েই ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সেতাবগঞ্জ ও দিনাজপুর স্টেশন অতিক্রম করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে।

ঘটনার পর লাইনচ্যুত বগিটি উদ্ধার ও রেললাইন স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ শুরু করেছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে দোলনচাঁপা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

দিনাজপুরের সেতাবগঞ্জ রেলস্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা ১৩ মিনিটে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেনটির একটি বগি ১ নম্বর লাইনে লাইনচ্যুত হওয়ায় সাময়িকভাবে ওই লাইনে চলাচল ব্যাহত হয়।

তবে রেল কর্তৃপক্ষ জানায়, স্টেশনের ২ নম্বর লাইন দিয়ে অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে বড় ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের।

দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান জানান, দোলনচাঁপা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। একই সময়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস নির্ধারিত সময়েই ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সেতাবগঞ্জ ও দিনাজপুর স্টেশন অতিক্রম করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে।

ঘটনার পর লাইনচ্যুত বগিটি উদ্ধার ও রেললাইন স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ শুরু করেছেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত