জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

সান্তাহারে হা-মীম পেট্রল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা

ছবি- প্রতিনিধি

মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের নিকট তেল বিক্রয় না করায় বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের বাইপাস তিনমাথা মোড় এলাকায় হা-মীম ফিলিং স্টেশন নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার পর পাম্পের মজুদ তেল ভোক্তাদের মধ্যে ফের বিক্রি শুরু হয়।

শনিবার (২৮ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, শনিবার মোটসাইকেল চালকেরা পেট্রোল নিতে গেলে হা-মীম ফিলিং স্টেশন থেকে চালকদের জানানো হয় তাদের কাছে কোনো পেট্রোল নেই। তাদের এ দাবির সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ঘটনাস্থলে যান।

সরেজমিনে পরিদর্শন শেষে পাম্পে তেলের মজুদ পাওয়া যায়। মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের নিকট তেল বিক্রয় না করার অপরাধে হা-মীম ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংক্ষণ আইন, ২০০৯ এর অধীন ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ধরনের অনিয়ম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে হা-মীম পেট্রল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের নিকট তেল বিক্রয় না করায় বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের বাইপাস তিনমাথা মোড় এলাকায় হা-মীম ফিলিং স্টেশন নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার পর পাম্পের মজুদ তেল ভোক্তাদের মধ্যে ফের বিক্রি শুরু হয়।

শনিবার (২৮ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, শনিবার মোটসাইকেল চালকেরা পেট্রোল নিতে গেলে হা-মীম ফিলিং স্টেশন থেকে চালকদের জানানো হয় তাদের কাছে কোনো পেট্রোল নেই। তাদের এ দাবির সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ঘটনাস্থলে যান।

সরেজমিনে পরিদর্শন শেষে পাম্পে তেলের মজুদ পাওয়া যায়। মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের নিকট তেল বিক্রয় না করার অপরাধে হা-মীম ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংক্ষণ আইন, ২০০৯ এর অধীন ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ধরনের অনিয়ম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত