নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নে পবিত্র ঈদ উপলক্ষে ১০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন সমাজসেবক মোঃ মোস্তাফিজুর রহমান শিশির। তার এই মানবিক উদ্যোগে এলাকার নিম্নআয়ের বহু পরিবার উপকৃত হয়েছে এবং স্বস্তি পেয়েছে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ।
জানা যায়, মোঃ মোস্তাফিজুর রহমান শিশির গত প্রায় সাত বছর ধরে নিজ উদ্যোগে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিশেষ করে করোনা মহামারির সংকটময় সময়ে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে প্রশংসা অর্জন করেন। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগকালীন সহায়তায় তার সক্রিয় ভূমিকা স্থানীয়দের কাছে অত্যন্ত প্রশংসিত।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুকুল হোসেন। তিনি বলেন, “এ ধরনের সৎ, যোগ্য ও মানবিক গুণসম্পন্ন তরুণ নেতৃত্ব যদি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তাহলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
এ বিষয়ে মোঃ মোস্তাফিজুর রহমান শিশির বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির নৈতিক দায়িত্ব। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সমগ্র আয়োজনটি ছিল আন্তরিকতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা সমাজে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন