জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

মোবাইল উদ্ধারের নামে অর্থ দাবি, এসআইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ছবি-সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধারের নামে পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, মাত্র তিন হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন উদ্ধারের কথা বলে থানার এক উপ-পরিদর্শক (এসআই) তার কাছে চার হাজার টাকা দাবি করেছেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী বিউটি বেগম (৪০) জানান, গত বছরের ৭ এপ্রিল সন্ধ্যায় গোড়শাহী গ্রামে নিজ এলাকা থেকে তার একটি রিয়েলমি সি৩০ মডেলের মোবাইল ফোন হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি বদলগাছী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি অভিযোগ করেন, দীর্ঘ প্রায় এক বছর পর গত রবিবার (১৫ মার্চ) থানার এসআই আজিজার রহমান নামে একজন তাকে ফোন করে থানায় যেতে বলেন। থানায় গেলে ওই কর্মকর্তা তাকে জানান, তার মোবাইল ফোনের অবস্থান শনাক্ত হয়েছে, তবে সেটি উদ্ধার করতে চার হাজার টাকা দিতে হবে।

বিউটি বেগম বলেন, তিন হাজার টাকার একটি পুরনো মোবাইল উদ্ধারে যদি চার হাজার টাকা দিতে হয়, তাহলে নতুন মোবাইল কেনাই ভালো। হারানো জিনিস ফেরত পেতেও যদি ঘুষ দিতে হয়, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব?

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। একই গ্রামের ব্যবসায়ী সাঈদ আল সাহাফ বলেন, মানুষ পুলিশের কাছে ন্যায়বিচার ও সহায়তা আশা করে। কিন্তু এমন ঘটনায় ঘুষের অভিযোগ উঠলে মানুষের আস্থা নষ্ট হয়।

তবে অভিযুক্ত এসআই আজিজার রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এখনো মোবাইল ফোনটি উদ্ধার করতে পারেননি এবং এ ধরনের কোনো অর্থ দাবি করেননি। তিনি আরও জানান, জিডি বা ফোন সংক্রান্ত কোনো তথ্যও তার কাছে নেই।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, হারানো ফোন উদ্ধারে এসআই বা এএসআইদের বর্তমানে কোনো সংশ্লিষ্টতা নেই। ঘুষ দাবির অভিযোগও তিনি নাকচ করেন। ভুক্তভোগীকে থানায় ডাকার বিষয়ে তিনি বলেন, অন্য কোনো কারণে তাকে ডাকা হতে পারে।

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, অভিযোগটির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধারে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মোবাইল উদ্ধারের নামে অর্থ দাবি, এসআইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত