জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁয় অসহায় রোজাদারদের পাশে শহীদ জিয়া প্রজন্ম দল

পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁ শহরে পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল, নওগাঁ জেলা শাখা।

বুধবার বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, থানার মোড়সহ জনসমাগমপূর্ণ এলাকায় সংগঠনটির উদ্যোগে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা পথচারী, রিকশাচালক, শ্রমজীবী মানুষ ও অসহায় রোজাদারদের হাতে ইফতার প্যাকেট তুলে দেন।

কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত। উপস্থিত ছিলেন নওগাঁ সদর থানা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মনিরুল হাসান রুবেল, সদর থানার শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সাজু, শহীদ জিয়া প্রজন্ম দলের আহ্বায়ক মো. সুমন হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. স্বপন হোসেন এবং সদস্য সচিব মো. মিনহাজুল হক সম্রাট।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ পৌর শাখার সভাপতি মো. চঞ্চল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রনি হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. সুইট হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় সংগঠনের নেতারা বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও রোজাদার মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও নৈতিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ইফতার বিতরণ কর্মসূচিতে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় পথচারীরা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় অসহায় রোজাদারদের পাশে শহীদ জিয়া প্রজন্ম দল

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁ শহরে পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল, নওগাঁ জেলা শাখা।

বুধবার বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, থানার মোড়সহ জনসমাগমপূর্ণ এলাকায় সংগঠনটির উদ্যোগে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা পথচারী, রিকশাচালক, শ্রমজীবী মানুষ ও অসহায় রোজাদারদের হাতে ইফতার প্যাকেট তুলে দেন।

কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত। উপস্থিত ছিলেন নওগাঁ সদর থানা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মনিরুল হাসান রুবেল, সদর থানার শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সাজু, শহীদ জিয়া প্রজন্ম দলের আহ্বায়ক মো. সুমন হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. স্বপন হোসেন এবং সদস্য সচিব মো. মিনহাজুল হক সম্রাট।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ পৌর শাখার সভাপতি মো. চঞ্চল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রনি হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. সুইট হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় সংগঠনের নেতারা বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও রোজাদার মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও নৈতিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ইফতার বিতরণ কর্মসূচিতে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় পথচারীরা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত