জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নীলসাগর এক্সপ্রেস: ট্রেন চালকের অসাবধানতায় ৯ বগি লাইনচ্যুত, পালিয়েছে ট্রেনের স্টাফরা

ছবি- দৈনিক জয়পুরবার্তা

ঈদযাত্রার মধ্যে বগুড়ার সান্তাহার এলাকায় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বুধবার (১৮ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে সান্তাহার জংশন ছাড়ার পর আক্কেলপুর রেল স্টেশনের উদ্দেশ্য যাত্রা শুরু করলে আদমদীঘি উপজেলার ছাতিমগ্রাম বাঘবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলে রেললাইনের মেরামতকাজ চলছিল এবং সতর্কতার জন্য লাল পতাকা টানানো ছিল। তবে দ্রুতগতিতে ট্রেনটি আসায় চালক তা খেয়াল করতে না পারায় লাইনচ্যুতির ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর ট্রেনের ছাদে থাকা যাত্রীসহ ভেতরের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাদ থেকে পড়ে এবং বগির ভেতরে ধাক্কাধাক্কিতে শতাধিক যাত্রী আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

নওগাঁ ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। এখন পর্যন্ত অন্তত ৪৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। স্থানীয় লোকজনও বেশ কয়েকজন আহতকে হাসপাতালে নিয়ে গেছেন।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান বলেন, “রেললাইনের কাজ চলছিল এবং সেখানে লাল পতাকা দেওয়া ছিল। কিন্তু ট্রেনটি দ্রুতগতিতে আসায় দুর্ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রেনের চালক ও স্টাফদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার পর ওই রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নীলসাগর এক্সপ্রেস: ট্রেন চালকের অসাবধানতায় ৯ বগি লাইনচ্যুত, পালিয়েছে ট্রেনের স্টাফরা

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

ঈদযাত্রার মধ্যে বগুড়ার সান্তাহার এলাকায় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বুধবার (১৮ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে সান্তাহার জংশন ছাড়ার পর আক্কেলপুর রেল স্টেশনের উদ্দেশ্য যাত্রা শুরু করলে আদমদীঘি উপজেলার ছাতিমগ্রাম বাঘবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলে রেললাইনের মেরামতকাজ চলছিল এবং সতর্কতার জন্য লাল পতাকা টানানো ছিল। তবে দ্রুতগতিতে ট্রেনটি আসায় চালক তা খেয়াল করতে না পারায় লাইনচ্যুতির ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর ট্রেনের ছাদে থাকা যাত্রীসহ ভেতরের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাদ থেকে পড়ে এবং বগির ভেতরে ধাক্কাধাক্কিতে শতাধিক যাত্রী আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

নওগাঁ ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। এখন পর্যন্ত অন্তত ৪৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। স্থানীয় লোকজনও বেশ কয়েকজন আহতকে হাসপাতালে নিয়ে গেছেন।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান বলেন, “রেললাইনের কাজ চলছিল এবং সেখানে লাল পতাকা দেওয়া ছিল। কিন্তু ট্রেনটি দ্রুতগতিতে আসায় দুর্ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রেনের চালক ও স্টাফদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার পর ওই রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত