দুপচাঁচিয়া উপজেলার তেমাথা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিম্নমানের লাচ্ছা সেমাই উন্নতমানের প্যাকেটে বাজারজাত করার অপরাধে ফরিদ নামে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, ওই ব্যবসায়ী খোলা বাজার থেকে নিম্নমানের সেমাই কিনে তা উন্নতমানের প্যাকেটে ভরে বিএসটিআই অনুমোদন ছাড়াই ‘গুডফুড’ নামে বাজারজাত করে রোজা শুরু থেকেই বিক্রি করতো । গোপন সামবাদের ভিত্তিতে
বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেন এবং পণ্য জব্দ করেন। ভবিষ্যতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন